• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

মধুপুরে শনিবার থেকে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না জ্বালানি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল মালিক ও চালকদের জন্য স্মার্ট ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। আধুনিক ও সুশৃঙ্খল জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে টাঙ্গাইল জেলা প্রসাশকের উদ্যোগে, মধুপুরে উপজেলা প্রশাসনের আয়োজিত এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জুবায়ের হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মোঃ জুবায়ের হোসেন বলেন, আগামী ১৮ এপ্রিল ২০২৬ তারিখের পর থেকে স্মার্ট ফুয়েল কার্ড ছাড়া মোটরসাইকেলে কোনো ধরনের জ্বালানি সরবরাহ করা হবে না। তিনি আরও জানান, অনলাইনে আবেদন জমা দেওয়ার পর আবেদনকারীদের একটি ট্র্যাকিং আইডি প্রদান করা হবে। পরবর্তীতে সেই ট্র্যাকিং আইডি এবং আপলোডকৃত কাগজপত্রের মূল কপি নিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করলে ফুয়েল কার্ডের মূল কপি সংগ্রহ করা যাবে।

তিনি আরো বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে এবং অনিয়ম অনেকাংশে কমে যাবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনি, মোঃ সরোয়ার হোসেনসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে সকল পরিবহন মালিক ও চালকদের এই স্মার্ট ফুয়েল কার্ডের আওতায় আনা হবে।

মধুপুরে জ্বালানি ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের এই উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এতে করে জ্বালানি অপচয় রোধ, সঠিক ব্যবহার নিশ্চিতকরণ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/মোঃ লিটন সরকার/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী