• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ডেমরা–রানীমহলে শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক    ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানীর ডেমরা ও আশপাশের কয়েকটি এলাকায় শুক্রবার (১৭ এপ্রিল) চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ডেমরা–রানীমহল–চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত প্রধান বিতরণ লাইনে লিকেজ শনাক্ত হয়েছে। ওই লিকেজ মেরামত এবং নিরাপত্তার স্বার্থে ভাল্ব পরিবর্তনের কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়ের জন্য সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে।

তিতাস গ্যাসের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ শাটডাউন কার্যকর থাকবে। এ সময় ডেমরা থানার আওতাধীন সব এলাকা, সানারপাড়, মাতুয়াইল, গোবিন্দপুর ও নুরপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাস পাওয়া যাবে না। একই সঙ্গে পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে সতর্ক করা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পাইপলাইনের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য এই জরুরি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেরামত কাজ শেষ হওয়ার পর পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য এলাকাবাসীর প্রতি দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী