• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

এনটিআরসিএ’র শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক    ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৬ এ.এম.

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠান প্রধান, সহপ্রধান নিয়োগ পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। 

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি নিয়ে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেয়।  ফলে আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। 

আদালতে রাষ্ট্র পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী, খন্দকার বাহার রুমী ও মেহেদী হাসান। তবে, রিটকারীপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।  

গত ২৯ জানুয়ারি এনটিআরসিএ’র এক নিয়োগ বিজ্ঞপ্তিতে সারা দেশের স্কুল, কলজে, মাদ্রাসা ও কারগিরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের ১৩ হাজার ৫৫৯টি পদের বিপরীতে আবেদন আহ্বান করা হয়।  

তবে, নিয়োগ নীতিমালা সংক্রান্ত বিধান চ্যালেঞ্জ করে বিভিন্ন এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১১৪ জন আবেদনকারী হাইকোর্টে রিট আবেদন করেন। 

আবেদনের প্রেক্ষিতে গত বুধবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বে গঠিত হাইকোর্টের একটি অবকাশকালীন দ্বৈত বেঞ্চ এনটিআরসিএ’র এ নিয়োগ পরীক্ষা দুই মাসের জন্য স্থগিত করে রুল দেয়। রিটকারী পক্ষে ছিলেন আইনজীবী মো. হুমায়ুন কবির বুলবুল। পরে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বুলবুল বলেন, ‘রাষ্ট্রপক্ষের আবেদনের এই মামলাটি চেম্বার আদালতের কার্যতালিকায় খুঁজে পাইনি। অ্যাডভোকেট অন রেকর্ডকে কোনো নথি সরবরাহ করা হয়নি। আমি নিজেও শুনানির বিষয়ে অবগত ছিলাম না। আমাদের না শুনেই আদালত আদেশ দিয়েছেন।’

 রাষ্ট্রপক্ষের আইনজীবী নূর মুহাম্মদ আজমী বলেন, ‘রিটকারীপক্ষ চেম্বার আদালতে ‘ক্যাভিয়েট’ (আদেশ না দিতে আপত্তি জানানো) জমা দেয়নি।  তাই তারা শুনানির সুযোগ পায়নি। চেম্বার আদালতের এ আদেশের ফলে এনটিআরসিএ’র এ পরীক্ষা গ্রহণে কোনো বাধা নেই।’ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের