• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

যে কারণে ২ হাজার কর্মী ছাঁটাই করবে বিবিসি

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৬ এ.এম.
ছবি : সংগৃহীত

তীব্র আর্থিক চাপ সামাল দিতে প্রায় দুই হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের সম্প্রচার মাধ্যম বিবিসি। আগামী দুই বছরের মধ্যে ৫০ কোটি পাউন্ড সাশ্রয় করার লক্ষ্যে মোট কর্মীর প্রায় ১০ শতাংশ ছাঁটাই করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। খবর দ্য গার্ডিয়ানের।

বিবিসির অন্তর্বর্তীকালীন মহাপরিচালক রডরি তালফান ডেভিস কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, অনুষ্ঠান নির্মাণের ব্যয় বৃদ্ধি, টিভি লাইসেন্স ফি থেকে আয় কমে যাওয়া এবং বিশ্ব অর্থনীতির অস্থিরতার কারণে বিবিসির ব্যয় ও আয়ের মধ্যে ব্যবধান বেড়েই চলেছে। এই সংকট মোকাবিলায় নিয়োগ, ভ্রমণ ও অন্যান্য খরচ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। বিবিসি রেডিও ফোরের এক অনুষ্ঠানে তিনি জানান, পরিস্থিতি সামলাতে সম্পূর্ণ কোনো চ্যানেল বা সেবা বন্ধ করে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্তও নিতে হতে পারে। বর্তমানে বিবিসির প্রায় সাড়ে ২১ হাজার পূর্ণকালীন কর্মী রয়েছেন। ১৮ মে প্রতিষ্ঠানটির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন গুগলের সাবেক নির্বাহী ম্যাট ব্রিটিন। তার দায়িত্ব গ্রহণের আগেই এই বড় ছাঁটাইয়ের ঘোষণা এলো।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি
বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক
বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক
ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
হেড অব নিউজ, ভিওডি বাংলা ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়