• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ফাঁদ পেতে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, নারীসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক    ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩২ এ.এম.
ছবি : সংগৃহীত

ঘটনার শুরু গত ২৮ ফেব্রুয়ারি রাতে।  এক ব্যবসায়ীকে ফোন করেন পারভেজ নামের এক ব্যক্তি।  পরিচিত রাজনৈতিক প্রসঙ্গ টেনে তাকে ডাকা হয় রাজধানীর শেওড়াপাড়ার একটি শোরুমের সামনে।  আলোচনার কথা বলে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় একটি বাসায়।

সরল বিশ্বাসে সেখানে গেলেও পরিস্থিতি দ্রুত পাল্টে যায়।  বাসার একটি কক্ষে ঢোকার পর দরজা বন্ধ করে দেওয়া হয়।  কথিত আলোচনার বদলে শুরু হয় হুমকি ও গালিগালাজ।  প্রতিবাদ করলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে জোর করে খাটে বসিয়ে রাখা হয়।

এরপর পরিকল্পনার মূল অংশটি কার্যকর করা হয়।  সেখানে থাকা এক নারী নিজের পোশাক খুলে একই খাটে বসে পড়েন। সেই অবস্থায় জোরপূর্বক অন্তরঙ্গ মুহূর্ত তৈরি করে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করা হয়।

এই ছবি ও ভিডিওকে হাতিয়ার বানিয়ে শুরু হয় ব্ল্যাকমেইল।  ভুক্তভোগীর কাছে দাবি করা হয় ১০ লাখ টাকা।  টাকা না দিলে এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।  একপর্যায়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেও আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়া হয়।

ভয় ও চাপে পড়ে ভুক্তভোগীর কাছ থেকে বিকাশের মাধ্যমে একাধিকবার টাকা নেওয়া হয়।  এরপরও চলতে থাকে নতুন করে টাকার দাবি।

শেষ পর্যন্ত নিরুপায় হয়ে ভুক্তভোগী মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার সূত্র ধরে র‌্যাব-৪ গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে।  পরে ১৬ এপ্রিল রাতে রাজধানীর মিরপুরের ৬০ ফিট এলাকায় অভিযান চালিয়ে সালমা আক্তার (৩৫) ও মিজানুর রহমান কিরন (৪০)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ভিওডি বাংলা/এমআই/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী