• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি    ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়ার কুমারখালীতে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ৯ টায় গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আলাউদ্দিন নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, পালকি, ঢোলসহ বিভিন্ন শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়।

আনন্দ শোভাযাত্রা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেলথ কেয়ার এর চেয়ারম্যান আলহাজ্ব আলাউদ্দিন আহমেদ।  বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উক্ত র‍্যালিতে অংশ নেন।

এ উপলক্ষে প্রতি বছরের ন্যায় আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্ক এলাকায় জমেছে গ্রামীণ মেলা। বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোরসহ সব বয়সী নারী-পুরুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। মাটির তৈরি পুতুল, পাতিল, কড়াই, হাতি, ঘোড়াসহ বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। 

এ ছাড়া বিন্নি ধানের খৈ, মিঠাই ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী এবং বাচ্চাদের আকর্ষণীয় খেলনার শতাধিক স্টল নিয়ে বসেন দোকানিরা। শিশুদের বিনোদনের জন্য রয়েছে চরকি, মিনি ট্রেন ও নাগরদোলা।

এছাড়াও সকাল থেকে দিনব্যাপী আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্ক চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশ করেন দেশবরেণ্য শিল্পীবৃন্দ।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী