• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

রাঙ্গামাটি প্রতিনিধি    ১৭ এপ্রিল ২০২৬, ০১:২২ পি.এম.
ছবি : সংগৃহীত

রাঙ্গামাটির সদর উপজেলার কুতুকছড়ি এলাকায় ইউপিডিএফ নেতা ধর্মসিংহ চাকমাকে গুলি করে হত্রা করেছে দুর্বৃত্তরা। এসময় তার আপন দুই বোন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ভাগ্যশোভা চাকমা ও কৃপাসোনা চাকমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুকছড়ির উপরপাড়া এলাকায় নিজ বাসায় অবস্থানকালে দুর্বৃত্তরা ধর্মসিংহ চাকমাকে গুলি করে।  ধর্মসিংহ চাকমা প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন।

কুতুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কানন চাকমা জানান, স্থানীয়ভাবে জানা গেছে- ২০ জনের অস্ত্রধারী একটি দল ধর্মসিংহের বাড়ির দিকে আসতে দেখে তিনি পালানোর চেষ্টা করেন। দৌঁড়ে পালানোর সময় তাকে গুলি করা হয়। 

এ সময় তাকে বাঁচাতে গেলে তার দুই বোনও গুলিবিদ্ধ হন। ধর্মসিংহের মরদেহ বর্তমানে বাড়িতে রাখা আছে এবং পুলিশকে খবর দেওয়া হয়েছে।

ইউপিডিএফের মুখপাত্র অং মারমা বলেন, ধর্মসিংহ সাংগঠনিক কাজে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। নববর্ষের উৎসব ‘বিজু’ উপলক্ষে তিনি নিজ বাসায় ছিলেন। ভোরে জেএসএস (সন্তু লারমা) দলের অস্ত্রধারীরা তাকে গুলি করে হত্যা করেছে। এ সময় তার দুই বোনও গুলিবিদ্ধ হন।

এ ঘটনার প্রতিবাদে ইউপিডিএফ কুতুকছড়িতে অবরোধ পালন করছে এবং কিছুক্ষণ পর প্রতিবাদ সভা করার ঘোষণা দিয়েছে। তবে এ বিষয়ে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস-এর কোনো দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, হাতে গুলিবিদ্ধ দুই নারীকে সকালে হাসপাতালে আনা হয়েছিল। তারা চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এদিকে, এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ইউপিডিএফ।

রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। মরদেহ পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।

ভিওডি বাংলা/এসআর

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী