• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সোহাদার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী, চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিল সরকার মধ্যরাতে হলের তালা ভেঙে আবাসিক ছাত্রীদের বিক্ষোভ লিমন-বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয় র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের উত্থান, শ্রীলঙ্কা পেছনে পাকিস্তান সফরে যাবেন ইউজিসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক হরমুজ ইস্যুতে ইরানকে চাপে ফেলতে জাতিসংঘে নতুন প্রস্তাব ৫ মের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হোক: শায়খ আহমাদুল্লাহ ‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি

বেশিরভাগ সবজির কেজি ১০০ টাকা, কমছে মুরগির দাম

নিজস্ব প্রতিবেদক    ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পি.এম.
ছবি : সংগৃহীত

তেল সংকটের কারণে অতিরিক্ত পরিবহন খরচ ও সরবরাহ কম হওয়ার পাশাপাশি বিভিন্ন কারণে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। আলু, পেঁপে ও গাজর ছাড়া প্রায় সব সবজির কেজি ১০০ টাকার ওপরে। যা স্বাভাবিক অন্য বছরের ভরা মৌসুমের দামের চেয়ে প্রায় দ্বিগুণ।

এমন পরিস্থিতিতে বাজারে সবজি কিনতে হিমসিম খাচ্ছেন নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের ক্রেতারা। অনেকেই ৩০০ থেকে ৫০০ টাকায় খরচ মেলাতে পারছেন না এক সপ্তাহের সবজির চাহিদা।

আজকের বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ১০০ টাকায়, কাঁকরোল প্রতি কেজি ১৬০ টাকা, বেগুন প্রতি কেজি ১০০ থেকে ১৪০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ১০০ টাকা, ধন্দুল প্রতি কেজি ১০০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, শসা প্রতি কেজি ১০০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে ৬০ টাকায়, টমেটো প্রতি কেজি ৬০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং কচুর লতি প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার করতে এসে বেসরকারি চাকরিজীবী সাইদুল ইসলাম বলেন, ‘আজ বাজার করতে এসে দেখছি সব ধরনের সবজির দাম অনেক বাড়তি। বেশিরভাগ সবজি ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তাছাড়া অন্যগুলো ৮০ টাকার ঘরে।’

তিনি বলেন, ‘প্রায় দুই সপ্তাহ ধরে সবজির দাম খুব বেশি যাচ্ছে। যে যার মতো ইচ্ছে করে বাড়তি দাম আদায় করছে। অথচ বাজার মনিটরিংয়ের কোনও উদ্যোগ দেখছি না।’

রাজধানীর হাতিরপুল বাজার এলাকার এক সবজি বিক্রেতা বলেন, ‘সবজির মৌসুম শেষের পাশাপাশি পরিবহনের খরচ আগের চেয়ে বেড়েছে। এছাড়া পাইকারি বাজারগুলোতে সবজির সরবরাহ তুলনামূলক কম হচ্ছে। সব মিলিয়ে বাজারে সবজির দাম বাড়তি।’

অপরদিকে বাজারে ব্রয়লার মুরগির দাম স্বাভাবিক। পাশাপাশি কিছুটা কমতে শুরু করেছে সোনালি মুরগির দাম। বাজারভেদে প্রতি কেজি সোনালি মুরগি ৩৮০ টাকা থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। যা ৪৫০ টাকায় উঠেছিল।

এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকার মধ্যে। প্রতি ডজন ফার্মের ডিম কিনতে ভোক্তাকে খরচ করতে হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকা।

এদিকে বাজারে গেল ঈদে বেড়ে যাওয়া গরুর মাংসের দাম এখনও কমেনি। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮৫০ টাকা দরে। তবে দরদাম করে অনেক দোকানে ২০ থেকে ৩০ টাকা কমেও কেনা যাচ্ছে বলে জানা গেছে।

ভিওডি বাংলা/এসআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দলীয় আদর্শ ধারণ করলে ভেদাভেদ ভুলে থাকতে হবে: আবদুস সালাম
দলীয় আদর্শ ধারণ করলে ভেদাভেদ ভুলে থাকতে হবে: আবদুস সালাম
প্রতি মাসে ক্লিনিং ডে পালনের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
ডেঙ্গু প্রতি মাসে ক্লিনিং ডে পালনের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএসসিসির মতবিনিময় সভা
ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএসসিসির মতবিনিময় সভা