• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মুখ চেপে ধরার পর ছটফট করে মারা গেল তিন মাসের শিশুটি

নিজস্ব প্রতিবেদক    ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

কান্না না থামায় তিন মাস বয়সী বছরের এক শিশুর মুখ চেপে ধরেন সৎ পিতা। আর এই নৃশংস হাতের তালুর নিচেই ছটফট করে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। চিরতরে স্বব্ধ হয়ে যায় তার কান্না। 

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর দারুসসালাম থানায় মামলা করতে এসে চোখের সামনে সন্তানের প্রাণ যাওয়ার দৃশ্য এভাবেই বর্ননা করেন এক মা। তার নাম মা রাজিয়া খাতুন। দ্বিতীয় স্বামী অপূর্ব’র সঙ্গে দারুসসালামের বর্ধনবাড়ী এলাকায় বাস করছিলেন প্রথম সংসারের এই সন্তানটিকে নিয়ে। 
অপূর্ব গ্রেপ্তার হয়েছে। 

পুলিশ জানায়, অপূর্ব মাদকের মামলায় কারাগারে ছিলেন বলে জানান ওসি। এক সপ্তাহ আগে জামিনে মুক্তি পান। এরপর তিন মাসের শিশুসন্তানসহ রাজিয়াকে বিয়ে করেন।

শুক্রবার ভোরে বর্ধনবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে জানিয়ে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, অপূর্ব তার স্ত্রী ও ছেলেশিশুকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ভোরে শিশুটি মায়ের পাশে বিছানায় কান্নাকাটি করছিল। এ সময় অপূর্ব কান্না না থামালে শিশুকে মেরে ফেলবেন বলে হুমকি দেন। শিশু কান্না বন্ধ না করলে অপূর্ব শিশুর মুখ চেপে ধরে এবং দম বন্ধ হয়ে শিশুটি মারা যায়।

এ সময় রাজিয়া খাতুনের চিৎকারে লোকজন এসে অপূর্বকে আটক করেন থানায় সোপর্দ করেন।

শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শিশুটির মা রাজিয়া খাতুন অপূর্ব’র বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী