• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

স্বাধীনতা পদক পেয়ে যা বললেন হানিফ সংকেত

বিনোদন ডেস্ক    ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১১ পি.এম.
স্বাধীনতা পদক গ্রহণের পর অনুভূতি জানালেন হানিফ সংকেত: ছবি-ভিওডি বাংলা

দেশের সংস্কৃতিতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পদক’ পেলেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত (একেএম হানিফ সংকেত)। তিনি একাধারে উপস্থাপক, পরিচালক, লেখক, প্রযোজক, গায়ক, সুরকার ও গীতিকার।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে এই পদক গ্রহণ করেন তিনি।

রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হানিফ সংকেত জানান, এই অর্জন কেবল তার ব্যক্তিগত নয়; বরং দীর্ঘদিন ধরে পাশে থাকা দর্শকদের ভালোবাসা ও সমর্থনেরই প্রতিফলন। তিনি বলেন, এই সম্মাননা তাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।

পদক প্রাপ্তির উচ্ছ্বাস ভাগ করে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘এই অর্জনটা আমার একার নয়। যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় আমার এই দীর্ঘ পথচলা সম্ভব হয়েছে, এই সম্মান তাদের সবার।’ তিনি পুরস্কারটি তার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করেন।

দীর্ঘ কয়েক দশকের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে হানিফ সংকেত বলেন, কখনও পুরস্কারের কথা ভেবে কাজ করেননি। বরং নিজের দায়িত্ববোধ থেকেই তিনি কাজ করে গেছেন। তার ভাষায়, ‘পুরস্কারের কথা ভেবে অনুষ্ঠান করলে এত দীর্ঘ পথচলা সম্ভব হতো না। আমি সবসময় দায়িত্ব নিয়ে কাজ করেছি এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখব।’

জাতীয় পর্যায়ের এই বড় স্বীকৃতি ভবিষ্যতে আরও মানসম্মত কাজের অনুপ্রেরণা জোগাবে বলেও মনে করেন তিনি। তিনি বলেন, এই সম্মান তাকে নতুন উদ্যমে এগিয়ে যেতে সহায়তা করবে।

হানিফ সংকেতের এই অর্জনে শোবিজ অঙ্গনের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ দর্শকদের পক্ষ থেকে ব্যাপক অভিনন্দন ও ভালোবাসা জানানো হয়েছে।  

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’