• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পি.এম.
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৮ জনের মৃত্যু হয়েছে। হেলিকপ্টারটিতে থাকা সবাই দুর্ঘটনায় প্রাণ হারান।

গতকাল বৃহস্পতিবার পশ্চিম কালিমান্তান প্রদেশের মেলাউই জেলায় এই দুর্ঘটনা ঘটে। আজ শুক্রবার ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা দপ্তরের মেলাউই শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

বিধ্বস্ত হেলিকপ্টারটি এয়ারবাস এইচ১৩০ মডেলের, যা স্থানীয় একটি বিমান পরিষেবা সংস্থার মালিকানাধীন ছিল। দুর্যোগ মোকাবিলা দপ্তরের মেলাউই শাখার উদ্ধারকারী দলের প্রধান মোহাম্মদ সায়াফি জানান, বৃহস্পতিবার একটি পাম বাগান থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিটের মধ্যে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি আরও জানান, হেলিকপ্টারটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে, সেটি খাড়া পাহাড়ি ও ঘন জঙ্গলে ঘেরা দুর্গম এলাকা, যা পার্শ্ববর্তী সেকাদাও জেলার অন্তর্গত।

দুর্গম পথ ও ঘন বনাঞ্চলের কারণে উদ্ধারকারী দলের ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগেছে। পরে সেখানে পৌঁছে তারা হেলিকপ্টারটির ২ জন ক্রু সদস্য এবং ৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করেন। নিহতদের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিক রয়েছেন।

দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে হেলিকপ্টারটির লেজের অংশ মূল দেহ থেকে কয়েক কিলোমিটার দূরে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেজের অংশটি মাঝপথেই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, যদিও এর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

এ ঘটনায় তদন্তে ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন।

সূত্র : গালফ নিউজ, এএফপি

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা