• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রতিমন্ত্রী আমিনুল হক:

রূপনগরে বাইতুল মামুর জামে মসজিদের ৫ম তলা উদ্বোধন করেন

নিজস্ব প্রতিবেদক    ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পি.এম.
রূপনগরে বাইতুল মামুর জামে মসজিদ ও মাদ্রাসার ৫ম তলার নির্মাণকাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আমিনুল হক: ছবি-ভিওডি বাংলা

রাজধানীর পল্লবীর রূপনগর আবাসিক এলাকার টিনশেড ১৫ নম্বর সড়কে অবস্থিত বাইতুল মামুর জামে মসজিদ ও মাদ্রাসার ৫ম তলার নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।

এ সময় তিনি মসজিদ ও মাদ্রাসার উন্নয়নকে ধর্মীয় শিক্ষা বিস্তারের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে মসজিদ ও মাদ্রাসার ভূমিকা অপরিসীম। আধুনিক ও সুপরিকল্পিত অবকাঠামো নির্মাণের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে সঠিক ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ ভবিষ্যতে এলাকার ধর্মীয় শিক্ষার মান আরও উন্নত করবে।

তিনি আরও বলেন, সমাজে নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধ জাগ্রত করতে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন অত্যন্ত জরুরি। এ ধরনের কার্যক্রম শুধু শিক্ষা নয়, সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং স্থানীয় জনগণের কল্যাণ নিশ্চিত করে।

উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মুসল্লি ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নির্মাণকাজের সফলতা কামনা করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী