• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মাদারীপুর

হুমকি পেয়ে দেশ ছাড়লেন সংখ্যালঘু পরিবারের এক সদস্য

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি    ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুর জেলার কালকিনি উপজেলার গদাধরদী গ্রামে এক সংখ্যালঘু অসহায় পরিবারকে অব্যাহত হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী চিন্ময় কর্মকার অনীক প্রাণনাশের আশঙ্কায় ইতোমধ্যে বিদেশে পাড়ি জমিয়েছেন। এদিকে তার পরিবারের সদস্যরাও চরম নিরাপত্তাহীনতায় মধ্যে দিন কাটাচ্ছেন। গত সোমবার (১৩ এপ্রিল) সরেজমিন ও ভুক্তভোগী পরিবার সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পরিবার সূত্রেজানা যায়, চিন্ময় কর্মকার অনীককে দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী মহল নানা ধরনের হুমকি-ধামকি প্রদর্শন করে আসছিলো। এ ঘটনায় তিনি প্রানভয়ে জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে দেশ ছাড়তে বাধ্য হন। তবে তিনি দেশ ত্যাগ করার পরও তার বাবা অরুন চন্দ্র কর্মকার এবং মা অলোকা রানী কর্মকারকেও হুমকি দিয়ে আসছে ওই প্রভাবশালীরা।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, অভিযুক্তরা প্রকাশ্যে জানিয়ে দিয়েছে—চিন্ময় কর্মকার অনীককে দেখামাত্রই কুপিয়ে হত্যা করা হবে। এ ঘটনায় ওই পরিবারের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নাম প্রকাশে স্থানীয় কয়েকজন জানান, সংখ্যালঘু পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/তুহিন মৃধা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার