• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

‘আমরা শুধু বন্ধু, সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত’: কঙ্গনা

বিনোদন ডেস্ক    ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পি.এম.
কঙ্গনা রানাওয়াত। ছবি: সংগৃহীত

বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ হিসেবে পরিচিত কঙ্গনা রানাওয়াত আবারও আলোচনায়। সম্প্রতি ভারতের সংসদ সদস্য চিরাগ পাসোয়ানকে ঘিরে তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হলেও এতদিন এ বিষয়ে নীরব ছিলেন তিনি।

দীর্ঘদিনের সেই গুঞ্জন ভেঙে এবার সরাসরি মুখ খুলেছেন কঙ্গনা। চিরাগের সঙ্গে সম্পর্কের জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, তাদের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক নেই।

কঙ্গনা বলেন, ‘আমি আর চিরাগ শুধু ভালো বন্ধু। অনেক বছর আগে আমরা একসঙ্গে কাজ করেছি। আমাদের মধ্যে সত্যিই কোনো সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত।’

কঙ্গনা রানাওয়াত ও চিরাগ পাসোয়ানের পরিচয় প্রায় ১৪ বছর আগের। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত মিলে না মিলে হাম সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় চিরাগ পাসোয়ানের। ওই ছবিতে কঙ্গনার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি।

যদিও বড় পর্দায় তাদের রসায়ন নজর কাড়লেও বক্স অফিসে তেমন সাফল্য পায়নি ছবিটি। এরপর কঙ্গনা অভিনয় জগতে নিজের অবস্থান আরও শক্ত করেন, আর চিরাগ পাসোয়ান সক্রিয় হন রাজনীতিতে।

দীর্ঘ বিরতির পর ভারতের সংসদ ভবনে আবারও দেখা হয় এই দুই পুরনো সহকর্মীর। সেখানে তাদের হাসিমুখে আলাপ, খুনসুটি ও একসঙ্গে ছবি তোলার দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখান থেকেই নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে সব জল্পনার অবসান ঘটিয়ে কঙ্গনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন— তাদের সম্পর্ক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’