• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

হজযাত্রীদের উপহারসামগ্রী পাঠালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পি.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান-ছবি-ভিওডি বাংলা

পবিত্র হজ পালনে গমনকারী বাংলাদেশি হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহারসামগ্রী পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো এসব উপহার ইতোমধ্যে ঢাকা হজ অফিসে পৌঁছেছে এবং সেগুলো হজযাত্রীদের মাঝে বিতরণের প্রস্তুতি চলছে।

হজ অফিস সূত্র জানায়, শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। এই উদ্বোধনী ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের যাত্রা কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি থাকবে বলে জানা গেছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন। তাদের যাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হজযাত্রীদের জন্য একাধিক উপহারসামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে এক লাখ বোতল মিনারেল ওয়াটার, যা হজ ক্যাম্পে অবস্থানরত যাত্রীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।

এছাড়া উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা ব্যাকপ্যাক, ইহরাম, সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক এবং আজওয়া খেজুরসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীও অন্তর্ভুক্ত রয়েছে। এসব উপহার ইতোমধ্যে প্যাকেটজাত করা হয়েছে এবং ফ্লাইট শুরুর আগে হজযাত্রীদের হাতে তুলে দেওয়া হবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট
৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট
বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু
বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু
হজের আনুষ্ঠানিকতা শেষ, ফিরতি ফ্লাইট শুরু রাতেই
হজের আনুষ্ঠানিকতা শেষ, ফিরতি ফ্লাইট শুরু রাতেই