• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্যান প্যাসিফিকে যুব উদ্যোক্তা নীতিমালা কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি চূড়ান্ত করতে প্রচেষ্টা জোরদার, তৎপর মধ্যস্থতাকারীরা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’ সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার ভারতের আপত্তিতে অতিরিক্ত বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ, ৪০ মেগাওয়াটই দেবে নেপাল

বিপদ-আপদ থেকে বাঁচতে যে দোয়া শিখিয়েছেন রাসুল (সা.)

ভিওডি বাংলা ডেস্ক    ১২ জুন ২০২৬, ১২:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

জীবনের পথে চলতে গিয়ে মানুষ নানা ধরনের বিপদ, দুঃখ-কষ্ট ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়। একজন মুমিন বিশ্বাস করেন, সব ধরনের অনিষ্ট ও বিপদ থেকে প্রকৃত নিরাপত্তা একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে।

এ কারণে রাসুলুল্লাহ (সা.) উম্মতকে এমন একটি দোয়া শিখিয়েছেন, যাতে ভয়াবহ বিপদ, দুর্ভাগ্য, অশুভ পরিণতি এবং শত্রুর আনন্দের কারণ হওয়া থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা হয়েছে।

দোয়াটি হলো—

اللهمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَائَةِ الْأَعْدَاءِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাহদিল বালাই, ওয়া দারাকিশ শাকাই, ওয়া সুইল ক্বাদাই, ওয়া শামাতাতিল আ'দাই।

অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে ভয়াবহ বিপদ, দুর্ভাগ্যে পতিত হওয়া, অশুভ পরিণতি এবং শত্রুর আনন্দের কারণ হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি।

হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) ইহকাল ও পরকালের বিভিন্ন অনিষ্ট ও বিপদ থেকে মুক্তির জন্য অধিক পরিমাণে এ দোয়া পাঠ করতেন। তাই মুসলমানদেরও নিয়মিত এ দোয়া পাঠের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা উচিত।

সূত্র: সহিহ বুখারি, হাদিস : ৬৩৪৭; সহিহ মুসলিম, হাদিস : ২৭০৭।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু
বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু
হজের আনুষ্ঠানিকতা শেষ, ফিরতি ফ্লাইট শুরু রাতেই
হজের আনুষ্ঠানিকতা শেষ, ফিরতি ফ্লাইট শুরু রাতেই
জুমার নামাজ আদায়ের পর যে ইবাদত করতে পারেন
জুমার নামাজ আদায়ের পর যে ইবাদত করতে পারেন