• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি কর্মীর মৃত্যু

ভিওডি বাংলা ডেস্ক    ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৬ পি.এম.
মালয়েশিয়ার জোহর রাজ্যের ত্রিমুখী সংঘর্ষ: ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার জোহর রাজ্যে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে পাসির গুদাং এলাকার মাসাই কংকং সড়ক ও কোটা মাসাই রুটে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪২ বছর হলেও তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, ওই বাংলাদেশি কর্মী তার হোন্ডা ওয়েভ মোটরসাইকেল নিয়ে মাসাই শহর থেকে কোটা মাসাইয়ের দিকে যাচ্ছিলেন। পথে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে যান। এতে বিপরীত দিক থেকে আসা একটি মোডিনাস মোটরসাইকেলের সঙ্গে প্রথম সংঘর্ষ ঘটে।

সংঘর্ষের পর তিনি রাস্তায় পড়ে গেলে পেছন থেকে আসা আরেকটি ইয়ামাহা মোটরসাইকেল তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। দুর্ঘটনায় অন্য দুই মোটরসাইকেল আরোহী এবং আরও দুই স্থানীয় তরুণ সামান্য আহত হন। আহতদের দ্রুত পাসির গুদাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সেরি আলাম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ সোহাইমি ইশাক জানান, ঘটনাটি মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১(১) ধারায় তদন্তাধীন রয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। একই সঙ্গে প্রত্যক্ষদর্শীদের তথ্য দিতে অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ০৭-৩৮৬৪২২২ নম্বরে তথ্য প্রদান করার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার