• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মতিঝিল থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯ অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর উজবেকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ে নকআউটে ডিআর কঙ্গো, সামনে ইংল্যান্ড উন্নত বাংলাদেশে শিক্ষার্থীরাই হবে চালিকাশক্তি: প্রধানমন্ত্রী দুই বিদ্যুৎকেন্দ্র বন্ধ, গ্রিডে ঘাটতি ৩ হাজার মেগাওয়াট ইসরায়েল থেকে গোপনে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি প্রার্থীদের জন্য সুখবর বিরোধীদলীয় এমপিদের জন্য বিশেষ বরাদ্দ, জনপ্রতি ৩০ লাখ টাকা জায়গা কিনে প্রতারক চক্রের টার্গেটে ডা. বাছেদুর রহমান সোহেল ১৫ বছরে নতুন উদ্যোক্তা কমেছে, বেড়েছে বৈষম্য: শিল্পমন্ত্রী

রিহ্যাব নির্বাচনে ভোট গণনা চলছে, ২৯ পদে ৭৭ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক    ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বর্তমানে চলছে ভোট গণনা।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রায় ৮৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

সকাল ১০টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও সিসিটিভি ক্যামেরা সংক্রান্ত কারিগরি ত্রুটির কারণে প্রায় ৪০ মিনিট দেরিতে ভোট শুরু হয়। পরে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে স্বল্প বিরতি নিয়ে শুরু হয় গণনা কার্যক্রম।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৭৪ জন। এর মধ্যে ঢাকার ৬১৩ ভোটারের মধ্যে ৫১২ জন ভোট দেন। চট্টগ্রামের ৬১ ভোটারের মধ্যে ৫৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সব মিলিয়ে ভোটের হার দাঁড়ায় প্রায় ৮৫ শতাংশ।

দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচন ঘিরে আবাসন খাতে ব্যাপক আগ্রহ ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। ২৯টি পদের বিপরীতে ৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে তিনটি প্যানেলের মধ্যে মূল প্রতিযোগিতা হচ্ছে—আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ এবং জাগরণ প্যানেল। পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খাত সংশ্লিষ্টদের মতে, এবারের নির্বাচন শুধু নেতৃত্ব পরিবর্তনের নয়, বরং সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা করছেন, নতুন নেতৃত্ব কার্যকর হলে আবাসন খাতে গতি ফিরবে এবং সদস্যদের স্বার্থ সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে।

উল্লেখ্য, ২০১৪ সালের পর দীর্ঘ সময় সমঝোতার ভিত্তিতে কমিটি গঠিত হলেও ২০২৪ সালে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া পুনরায় শুরু হয়। সেই ধারাবাহিকতায় এবারও ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ভিওডি বাংলা/আরআর/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর বাজারে এখনো কমেনি নিত্যপণ্যের দাম। ছবি: ভিওডি বাংলা
স্বস্তি ফেরেনি নিত্যপণ্যের বাজারে
ছবি: সংগৃহীত
হরমুজে স্বাভাবিক হচ্ছে জাহাজ চলাচল, জ্বালানি বাজারে স্বস্তির আভাস
প্রজ্ঞা ও আত্মা আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন
চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান