• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ফেসবুকে ঘোষণা দিয়ে এনসিপি নেত্রীর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক    ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে দলটির কেন্দ্রীয় কমিটির সংগঠক ফারাহা এমদাদ পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় কমিটিতে ‘সংগঠক’ পদে ‘সম্মতি ও অবগত’ করা ছাড়াই অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে এ পদ ছাড়েন তিনি।  

নিজের ফেসবুক আইডিতে পদত্যাগপত্র শেয়ার করে ফারাহা এমদাদ লিখেছেন, ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ।  সংগঠনের সঙ্গে যুক্ত থাকাকালে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি, তার জন্য দুঃখিত।  সবাই ভালো থাকবেন।’

জানা গেছে, শনিবার দুপুরে জাতীয় নারী শক্তির ৫৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে ফারাহা এমদাদকে ‘সংগঠক’ পদে রাখা হয়।  তবে এ বিষয়ে পূর্বানুমতি না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক ও সভাপতির বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ১৮ এপ্রিল ২০২৬ তারিখের বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানতে পারেন যে তাকে কেন্দ্রীয় কমিটিতে সংগঠক পদে মনোনীত করা হয়েছে। কিন্তু এ বিষয়ে তার কোনো সম্মতি নেওয়া হয়নি বা তাকে অবহিতও করা হয়নি। পূর্ব অনুমতি ছাড়া এমন দায়িত্ব দেওয়া সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, গত কয়েক মাস ধরে তিনি এনসিপির কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন।  বর্তমান পরিস্থিতিতে তিনি কেন্দ্রীয় নারী শক্তির সংগঠক ও মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কের পদ থেকে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেছেন।

এ বিষয়ে কুমিল্লা মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বারী কাউছার বলেন, জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় অভিমান করে ফারাহা এমদাদ পদত্যাগ করেছেন। তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করা হয়েছিল, তবে চূড়ান্ত সিদ্ধান্ত তার নিজের।

প্রসঙ্গত, শনিবার দুপুরে এনসিপির নারী উইং ‘জাতীয় নারী শক্তির ৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের