• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কী কথা হলো প্রধানমন্ত্রীর সঙ্গে, জানালেন অভিনেত্রী চমক

বিনোদন ডেস্ক    ১৮ এপ্রিল ২০২৬, ১০:২২ পি.এম.
সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে অংশ নিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন সংগ্রহ করে তিনি সম্প্রতি সাক্ষাৎকার পর্বেও অংশ নেন।

দলীয় মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকার শেষে গণমাধ্যমকে চমক জানান, দেশের জন্য কাজ করার উদ্দেশ্য থেকেই তিনি রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে নারীদের জন্য কাজ করার সুযোগ তৈরি করাই তার মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

চমক বলেন, “আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে, বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে।”

তিনি আরও দাবি করেন, সাক্ষাৎকার চলাকালে বিভিন্ন বিষয় নিয়ে তার আলোচনা হয়েছে এবং পরিবেশকে তিনি ইতিবাচক হিসেবে দেখেছেন। “আমি শতভাগ আশাবাদী। দলীয় সিদ্ধান্ত ইতিবাচকভাবে নেব,” বলেন এই অভিনেত্রী।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি আরও জানান, এটি তার জীবনের একটি নতুন অধ্যায়। এক পোস্টে তিনি লেখেন, “নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শীঘ্রই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।”

রুকাইয়া জাহান চমক বরিশালে জন্মগ্রহণ করলেও তার বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে তিনি বিনোদন জগতে পরিচিতি পান।

২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করে তিনি বেশ কয়েকটি নাটক ও সিরিজে কাজ করেন। এর মধ্যে রয়েছে ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘নেপোটিজম’ বুঝতেই সময় লেগেছে: প্রিয়াঙ্কা
‘নেপোটিজম’ বুঝতেই সময় লেগেছে: প্রিয়াঙ্কা
সালমানের মানবিকতায় মুগ্ধ চিত্রাঙ্গদা
সালমানের মানবিকতায় মুগ্ধ চিত্রাঙ্গদা
আবারো শুভস্মিতার সঙ্গে সৌরভের প্রেমের গুঞ্জন
আবারো শুভস্মিতার সঙ্গে সৌরভের প্রেমের গুঞ্জন