• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কালবৈশাখীতে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি    ১৯ এপ্রিল ২০২৬, ০২:১১ এ.এম.
ছবি: সংগৃহীত

কালবৈশাখী ঝড়ে নদী উত্তাল হয়ে পড়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) রাত ১০টা ৩৫ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কারণে নদীতে তীব্র স্রোত ও ঢেউয়ের সৃষ্টি হয়। এতে নৌ দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ঝড়ের কারণে নদীর পরিস্থিতি অনুকূলে না থাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। দৌলতদিয়া প্রান্তে তিনটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী