• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

থালাপতির বিরুদ্ধে চেন্নাই পুলিশের মামলা

বিনোদন ডেস্ক    ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ এ.এম.
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়-এর সময়টা যেন ভালো যাচ্ছে না। সম্প্রতি তাঁর একটি সিনেমা মুক্তির আগেই উচ্চমানের কপি ফাঁস হয়ে পাইরেসির শিকার হয়। এর মধ্যেই নতুন করে আইনি জটিলতায় পড়েছেন এই তারকা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তামিল সিনেমার জনপ্রিয় এই অভিনেতা এবং রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)-এর প্রধান বিজয়ের বিরুদ্ধে মামলা করেছে চেন্নাই পুলিশ।

পুলিশের অভিযোগ, নির্ধারিত নিয়ম ভেঙে চেন্নাইয়ের ব্যস্ত এলাকায় রোড শো করেছেন তিনি। যদিও নির্দিষ্ট একটি স্থানে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়েছিল, তবে তিনি টি নগর, থাউজ্যান্ড লাইটস ও এগমোর এলাকাজুড়ে বিশাল শোভাযাত্রা বের করেন।

এ সময় হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে তাঁকে স্বাগত জানালে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়।

নির্বাচন কমিশনের একটি ফ্লাইং স্কোয়াডের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারায় করা এ মামলায় সরকারি নির্দেশ অমান্যের অভিযোগ আনা হয়েছে।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পশ্চিম মাম্বালাম, নুঙ্গামবাক্কাম ও ভেপেরি এলাকাসহ চেন্নাইয়ের বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় বিজয়ের পাশাপাশি তাঁর দলের কয়েকজন নেতার নামও রয়েছে।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি বিজয় বা তাঁর দল।

এদিকে নির্বাচনের ঠিক আগে এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এই বিতর্ক কতটা প্রভাব ফেলবে, তা এখন দেখার বিষয়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’