• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পঞ্চগড়ে কর্তব্যরত চিকিৎসককে মারধর, রংপুর থেকে আটক ২

পঞ্চগড় প্রতিনিধি    ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ তুলে কর্তব্যরত এক চিকিৎসককে মারধরের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে জিমি আক্তার (১৮) নামে এক রোগীর চিকিৎসা নিয়ে বিরোধের জেরে হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার রায়ের ওপর হামলা চালানো হয়। অভিযুক্ত বেলাল হোসেন ও তার ছেলে নয়ন ওই দিন দুই দফায় চিকিৎসককে মারধর ও গালিগালাজ করেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রায় ৫০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, জরুরি বিভাগে বসে রোগীর ব্যবস্থাপত্র লিখছিলেন ডা. সঞ্জয় কুমার রায়। এ সময় পেছনের দরজা দিয়ে প্রবেশ করে দুই ব্যক্তি তাকে আক্রমণ করে এবং একাধিকবার মারধর করে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় ১৭ এপ্রিল পঞ্চগড় সদর থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে রংপুর থেকে অভিযুক্ত দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঝিটকিখুরা এলাকার আরাফাত ইসলামের স্ত্রী জিমি আক্তার টয়লেট ক্লিনার পান করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ঘটনার দুই দিন পর চিকিৎসা নিয়ে অসন্তোষ থেকে এই হামলার ঘটনা ঘটে।

আটক দুইজনকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভিওডি বাংলা/স্নিগ্ধা খন্দকার/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী