• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নড়াগাতীতে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ৪ জনকে জরিমানা

নড়াইল প্রতিনিধি    ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৩ এ.এম.
নবগঙ্গা নদীতে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৪ জনকে জরিমানা: ছবি-ভিওডি বাংলা

নড়াইলের নড়াগাতীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিন্নাতুল ইসলাম।

শনিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে মহাজন উত্তরপাড়া সংলগ্ন নবগঙ্গা নদীর মুখ এলাকায় বাল্কহেডে বালু ভরার সময় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে নাজির খানও রয়েছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। এ সময় অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে নদী থেকে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়।

পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে তাদের দোষী সাব্যস্ত করা হয়। আদালত ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এছাড়া ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার শর্তে তাদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভিওডি বাংলা/মো. মাহফুজুর রহমান/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার