• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন দিন- আবদুস সালাম

   ৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৬ পি.এম.
জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক

দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিন আর আপনারা নিরপেক্ষ সরকারের দায়িত্ব যথাযথ পালন করুন অন্তবর্তী সরকারকে উদ্যেশ্য করে এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুস সালাম

দুপুরে (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, আপনারা রাজনীতিবিদদেরকে দোষ দেন, বিগত ১৫ বছর রাজনীতিবিদরাই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে আওয়ামী দু:শাসনের বিরুদ্ধে লড়াই করে বিএনপির অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছেন অনেক ত্যাগ স্বীকার করেছেন বিএনপির হাজারো নেতাকর্মী 

বিগত দিনে শেখ হাসিনা দেশের সবকিছু ধ্বংস করেছে বলে, অভিযোগ করেন, আব্দুস সালাম বলেন, দলীয় করন, স্বজনপ্রীতি  দুর্নীতিতে নিমজ্জিত হয়েছিলো সব সেক্টর 

বিএনপি’র এই নেতা বলেন, নিত্যপন্যের দাম প্রতিনিয়তই বাড়ছে, নিয়ন্ত্রন করতে পারছে না সরকার এতে সাধারন মানুষের নাভিশ্বাস দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে সরকারকে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি 

এর আগে সনাতন ধর্মাবলম্বীদের স্বরস্বতী পুজা উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ প্রাঙ্গন পুজা মন্ডপ পরিদর্শনে যান আবদুস সালাম সেখানে পুজার সার্বিক পরিস্থিতির খোজ খবর নেন তিনি বলেন আবহমান কাল ধরে বাংলাদেশে হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করে আসছে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে, এই বিএনপি নেতা বলেন, ধর্ম যার যার উৎসব সবার

ভিওডি বাংলা/এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল