• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের স্বপদে পুনর্বহালের দাবি

নিজস্ব প্রতিবেদক    ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৫ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

বিগত সরকারের সময়ে তুচ্ছ অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশের জেরে চাকরি হারানো পুলিশ সদস্যরা আদালতের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর পুলিশ সদর দপ্তরের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তারা এই দাবি জানান।

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের দাবি, ওই সময় সাড়ে ৩০০ জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে প্রশাসনিক আপিল ট্রাইবুনালের রায়ে ১৩০ থেকে ১৫০ জন সদস্য স্বপদে পুনর্বহাল হলেও বাকিরা এখনো বঞ্চিত রয়েছেন।

মানববন্ধনে বক্তব্য দেন চাকরিচ্যুত সাব-ইন্সপেক্টর জাকারিয়া মোস্তফা। তিনি বলেন, আদালত তাদের পক্ষে রায় দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। বরং বিষয়টি আবার উচ্চ আদালতে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা নিষ্পত্তি হতে দীর্ঘ সময় লাগতে পারে।

তার ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য বা স্ট্যাটাস দেওয়ার মতো বিষয়কে কেন্দ্র করে অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যার ফলে চাকরি হারিয়ে তারা চরম দুর্ভোগে পড়েছেন।

জাকারিয়া মোস্তফা অভিযোগ করেন, প্রশাসনিক ট্রাইবুনাল ও প্রশাসনিক আপিল ট্রাইবুনাল তাদের পক্ষে রায় দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা কার্যকর না করে ‘সিভিল পিটিশন ফর লিভ টু আপিল (সিপিএল)’ দায়েরের মাধ্যমে বিষয়টি সুপ্রিম কোর্টে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এতে চূড়ান্ত নিষ্পত্তি পেতে ৭ থেকে ১০ বছর সময় লাগতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, একই ধরনের রায়ের ভিত্তিতে ইতোমধ্যে অন্তত ১৩০ থেকে ১৫০ জন পুলিশ সদস্যকে পুনর্বহাল করা হয়েছে। কিন্তু একই পরিস্থিতিতে থাকা আরও কয়েকশ সদস্যকে পুনর্বহালের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে, যা বৈষম্যমূলক।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আদালতের রায় মেনে দ্রুত সময়ের মধ্যে সকল চাকরিচ্যুত পুলিশ সদস্যকে পুনর্বহাল করা হোক।
ভিওডি বাংলা/এম আই/এসআর 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী