{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডিএসসিসি প্রশাসকের কাছে হকারদের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক    ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৭ পি.এম.
ছবি : ভিওডি বাংলা
ছবি : ভিওডি বাংলা

পুনর্বাসন নিশ্চিত করা, প্রকৃত হকারদের শনাক্ত করে সুষ্ঠু তালিকা প্রণয়ন এবং বৈধ লাইসেন্স প্রদানের দাবিতে বাংলাদেশ হকার্স ইউনিয়নের একটি প্রতিনিধি দল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে।

রোববার দুপুরে (১৯ এপ্রিল) রাজধানীর নগর ভবনে প্রশাসকের কাছে এই স্মারকলিপি প্রদান করে তারা। 

এর আগে একই দাবিতে নগর ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন হকাররা।

মানববন্ধনে বক্তারা বলেন, হকারদের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন তাদের ক্ষুদ্র ব্যবসা। পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া উচ্ছেদ কার্যক্রম চালানো হলে তারা চরম আর্থিক সংকটে পড়বেন। তাই উচ্ছেদের আগে বিকল্প পুনর্বাসন নিশ্চিত করার জোর দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, প্রকৃত হকারদের চিহ্নিত করে একটি স্বচ্ছ ও সঠিক তালিকা প্রণয়ন এবং তাদের বৈধতা দিতে লাইসেন্স প্রদান জরুরি। এতে একদিকে নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে, অন্যদিকে হকারদের জীবন-জীবিকাও সুরক্ষিত থাকবে।

মানববন্ধন শেষে হকার নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জন গ্রেপ্তার
বিপিকেএস লটারির ড্র, পুরস্কার পেল যেসব নম্বর
বিপিকেএস লটারির ড্র, পুরস্কার পেল যেসব নম্বর
সম্পত্তি দখল ও বিক্রির অপচেষ্টা, প্রতিবাদে এতিমদের মানববন্ধন
সম্পত্তি দখল ও বিক্রির অপচেষ্টা, প্রতিবাদে এতিমদের মানববন্ধন