• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৫৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় কথিত যুদ্ধবিরতির মধ্যেও থামছে না সহিংসতা ও প্রাণহানি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ৫৪৯ জনে। একই সময়ে আহত হয়েছেন আরও ১ লাখ ৭২ হাজার ২৭৪ জন। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম  আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মরদেহ বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে ৭ জন সাম্প্রতিক হামলায় নিহত এবং একজনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। একই সময়ে অন্তত ২৪ জন আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা গুরুতর।

ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা Wafa জানিয়েছে, আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির আলোচনা চললেও বাস্তব পরিস্থিতিতে সহিংসতা কমার কোনো লক্ষণ নেই। বরং গত ১১ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭৭৩ জন ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ১৭১ জন আহত হয়েছেন।

এছাড়া সাম্প্রতিক দিনগুলোতে উদ্ধারকারী দলগুলো ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচ থেকে আরও ৭৬১টি মরদেহ উদ্ধার করেছে। এসব মরদেহের অনেকগুলোই পচে গলিত অবস্থায় পাওয়া যাচ্ছে, যা পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলছে।

কর্তৃপক্ষ আশঙ্কা করছে, নিহতের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়েও অনেক বেশি হতে পারে। কারণ এখনো হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অথবা দুর্গম এলাকায় পড়ে রয়েছেন। নিরবচ্ছিন্ন হামলা, জ্বালানি সংকট এবং ভেঙে পড়া অবকাঠামোর কারণে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীদের পক্ষে এসব এলাকায় পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া এই সংঘাত গাজা উপত্যকাকে কার্যত এক ধ্বংসস্তূপে পরিণত করেছে। আবাসিক ভবন, হাসপাতাল ও স্কুলসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপদ আশ্রয়ের অভাবে সাধারণ মানুষ চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছেন।

 সূত্র: আল জাজিরা।  

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম