• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

এবার আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুতিদের

ভিওডি বাংলা ডেস্ক    ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পি.এম.
ছবি : সংগৃহীত

এবার বাব আল মান্দেব প্রণালি বন্ধ করে দেয়ার ইঙ্গিত দিয়েছে ইয়েমেনের হুতিরা। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, হুতি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন, যদি মার্কিন প্রেসিডেন্ট শান্তি প্রক্রিয়ায় বাধা দেয়া অব্যাহত রাখেন, তবে বিদ্রোহীরা বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে পারে। 

হুতি নেতা হুসেইন আল-ইজ্জি এক্সে দেয়া এক বিবৃতিতে বলেন, যদি সানা সিদ্ধান্ত নেয় বাব আল-মান্দেব বন্ধ করার, তাহলে সমগ্র মানবজাতি ও জিন- কেউই এটি খুলতে পারবে না।

তিনি আরও বলেন, তাই ট্রাম্প এবং এতে জড়িত বিশ্বের উচিত অবিলম্বে এমন সব নীতি ও কর্মকাণ্ড বন্ধ করা, যা শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে, আমাদের জনগণ ও জাতির অধিকারকে যথাযথ সম্মান দেখানো বাধাগ্রস্ত করছে। 

উল্লেখ্য, বাব আল-মান্দেব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রণালি। এটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং বৈশ্বিক নৌপথে সুয়েজ খালের দিকে জাহাজ চলাচলের প্রধান গেটওয়ে হিসেবে কাজ করে। 

আল জাজিরার তথ্য অনুযায়ী, এই প্রণালি সবচেয়ে সংকীর্ণ স্থানে মাত্র ২৯ কিলোমিটার প্রশস্ত। ফলে জাহাজ চলাচল বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট দুইটি চ্যানেলের মধ্য দিয়েই হয়।

ভিওডি বাংলা/আরকেএইচ/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান