• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

চাঁদা দাবি

গুলশানে গ্রেফতার ইউসুফের ২ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক    ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পি.এম.
ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশান এলাকায় বাড়িতে ঢুকে ২০ হাজার টাকা চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া মো. ইউসুফকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।  এরআগে গুলশান থানার উপ-পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা আরমান আলী ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার (১৯ এপ্রিল) ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ শুনানি শেষে আদেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

মামলার এজাহার অনুযায়ী, গুলশান-১ এলাকার একটি বাড়িতে বাউন্ডারি নির্মাণকাজ চলাকালে ইউসুফসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন সেখানে জোরপূর্বক প্রবেশ করে।  তারা কর্মরত শ্রমিকদের কাজ বন্ধ করতে বাধ্য করে এবং বাড়ির মালিকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।

অভিযোগে বলা হয়, চাঁদা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হবে-এমন হুমকি দেওয়ার পাশাপাশি শ্রমিকদের প্রাণনাশের ভয় দেখানো হয়। এমনকি বাদী ও তার নিয়োগকর্তার পরিবারকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।

শামসুদ্দোহা সুমন বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চাঁদাবাজি চক্রের অন্যান্য সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের