• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার

নিজস্ব প্রতিবেদক    ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে একের পর এক বিভিন্ন দলের নেতাকর্মীর যোগদান অব্যাহত রয়েছে। রোববারও এবি পার্টি ও আপ বাংলাদেশ থেকে বেশ কয়েকজন নেতা-কর্মী দলটিতে যোগ দিয়েছেন। পাশাপাশি বিএনপি থেকে বহিষ্কৃত কিছু নেতার সঙ্গেও এনসিপির যোগাযোগ চলছে বলে জানা গেছে। তাদের মধ্যে রুমিন ফারহানা ও ইসহাক সরকার উল্লেখযোগ্য নাম হিসেবে আলোচনায় রয়েছেন।

জানা যায়, মোহাম্মদ ইসহাক সরকার একসময় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে তিনি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখলেও পরবর্তীতে তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।

এরই প্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারি বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে। ওই সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করা এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাজনৈতিক জীবনের পরবর্তী পর্যায়ে ইসহাক সরকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ফুটবল’ প্রতীক নিয়ে ঢাকা-৭ (আসন নং- ১৮০, লালবাগ, কামরাঙ্গীরচর) থেকে নির্বাচনে অংশ নেন। তবে ওই নির্বাচনে তিনি বিএনপি প্রার্থী হামিদুর রহমানের কাছে পরাজিত হন এবং তৃতীয় অবস্থানে ছিলেন।

দলীয় সূত্রে জানা যায়, ঢাকা মহানগর ছাত্রদলের সভাপতি হওয়ার পর থেকেই রাজনীতিতে তার প্রভাব বাড়তে থাকে। বিএনপির আহ্বানে হরতাল-অবরোধসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। এ সময় তিনি একাধিক মামলারও মুখোমুখি হন বলে জানা যায়। শাহবাগে গাড়িতে অগ্নিসংযোগসহ লালবাগ, সূত্রাপুর, কোতোয়ালি, গুলিস্তান, পল্টন ও মতিঝিল এলাকায় সংঘটিত বিভিন্ন ঘটনার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।

বংশাল ও কোতোয়ালি থানার দুটি পৃথক নাশকতার মামলায় তাকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে গত বছরের নভেম্বরে আদালত সেই দুটি মামলায় তাকে খালাস দেন।

এনসিপিতে তার যোগদানের বিষয়ে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ইসহাক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি এনসিপিতে যোগ দিচ্ছেন।

এ বিষয়ে ইসহাক সরকার রোববার সকালে গণমাধ্যমকে জানান, ‘আমি এনসিপিতে যোগ দিতে পারি। এ ব্যাপারে আলোচনা চলছে।’

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের