• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সেদিন আদালতে ছিল পিন-পতন নীরবতা

ভিওডি বাংলা ডেস্ক    ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বেগম খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন সরকার দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস। এদিন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্ব করেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আদালত যেদিন সাজা দেন, সেদিনের স্মৃতি তুলে ধরে শিমুল বিশ্বাস বলেন, সাজার রায় যখন ঘোষণা দেওয়া হয়, আদালতে তখন পিন-পতন নীরবতা। সবার মনে বিস্ময়। বিচারক তড়িঘড়ি করে নেমে যান। আইনজীবী ও সাংবাদিকরা সেদিন কেঁদে ছিলেন। এমনকি পুলিশ বাহিনীর সদস্যরাও কেঁদে ছিলেন সেদিন। এই অপমানজনক পরিস্থিতিতে সেদিন সবাই ব্যথিত হয়ে ছিলেন। বিচারক পালিয়ে গিয়েছিলেন। বেগম খালেদা জিয়া অসীম পাহাড়ের মতো দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে ছিলেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে যখন কারাগারে নিয়ে যাওয়া হয়, গোটা বাংলাদেশ সেটা দেখেছে। পরদিন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সেই খবর প্রকাশিত হয়। খালেদা জিয়াকে বন্দি করা মানে গোটা বাংলাদেশকে বন্দি করা।

শিমুল বিশ্বাস বলেন, খালেদা জিয়াকে বন্দি করার পর আমাকে ধরে নিয়ে যাওয়া হয়। আমাকে ৪১ দিন রিমান্ডে রাখা হয়। ফ্যাসিবাদের সময়ে সাড়ে তিন বছর আমার কারাগারে কেটেছে।

ভিওডি বাংলা/আরকেএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। ছবি: ভিওডি বাংলা
চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসির সমঝোতা স্বাক্ষর
ছবি: সংগৃহীত
৬ লাখ টাকা পর্যন্ত বেতন আয় করমুক্ত
ছবি: সংগৃহীত
চেক রিপাবলিক-স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান