• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কেরাণীগঞ্জে ৪৫ বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ২০ এপ্রিল ২০২৬, ০২:০০ এ.এম.
ছবি: সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে ৪৫ বোতল ফেনসিডিলসহ মোছা. মাহফুজা খাতুন (২৮) নামে এক পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।

রোববার (১৯ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার মাহফুজা খাতুন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোশালপুর গ্রামের শাহজাহান হোসেনের মেয়ে।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার শুক্লা রায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ীর একটি চৌকস দল দক্ষিণ কেরাণীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় পরিকল্পিত অভিযানটি পরিচালনা করে। গ্রেপ্তারকৃত নারী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিলসহ অন্যান্য মাদক সংগ্রহ করে কেরাণীগঞ্জ ও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাহফুজার বিরুদ্ধে এর আগে ঢাকা ও ফরিদপুরের বিভিন্ন থানায় অন্তত ৪টি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকসহ তাকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে র‌্যাবের এই ‘জিরো টলারেন্স’ অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ভিওডি বাংলা/আরকেএইচ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী