• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

দলের হয়ে কাজ করে যাব: তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিথীকা বিনতে হোসাইন

আন-নূর রাশাদ    ২০ এপ্রিল ২০২৬, ০২:০৮ পি.এম.
বিথীকা বিনতে হোসাইন। ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রয়াত স্বেচ্ছাসেবক দল নেতা শফিউল বারী বাবুর সহধর্মিণী বিথীকা বিনতে হোসাইন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভিওডি বাংলাকে বলেছেন, আমরা রাজপথে সংগ্রাম করেছি তার স্বীকৃতি পেয়েছি। ইনশাল্লাহ দলের হয়ে দেশবাসীর জন্য কাজ করে যাব।

প্রয়াত স্বেচ্ছাসেবক দল নেতা শফিউল বারী বাবুর সহধর্মিণী বিথীকা সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্তদের তালিকা ঘোষণার পর মনোনয়ন পেয়ে মোবাইল ফোনে তাৎক্ষণিক এ প্রতিক্রয়া ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলের সিনিয়র নেতৃবৃন্দসহ যারা আমাকে মনোনীত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এ মনোনয়ন আমাকে সামনের দিনগুলোতে মানুষের সেবায় কাজ করার সুযোগ করে দিয়েছে। শফিউল বারী বাবুর রাজনীতিতে যে চিন্তা ছিল, দেশের সেবা করার যে মানসিকতা ছিল- সেগুলো পূরণ করব। ইনশাআল্লাহ দলের হয়ে দেশবাসীর জন্য কাজ করে যাব।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার প্রয়াত স্বেচ্ছাসেবক দল নেতা শফিউল বারী বাবুর সহধর্মিণী বিথীকা বিনতে হোসাইন দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়। বিশেষ করে রামগতি ও কমলনগর অঞ্চলে দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি স্থানীয়ভাবে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।

বিথীকা বিনতে হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা একজন পরীক্ষিত নেত্রী।  পাশাপাশি তিনি ‘অর্পণ আলোক’ নামে একটি মানবিক সংগঠন প্রতিষ্ঠা করে নির্যাতিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন। 

তার স্বামী শফিউল বারী বাবু বিএনপির রাজনীতিতে আলোচিত এক ব্যক্তিত্ব ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি জীবনের একটি বড় সময় তিনি কারাবরণ ও নির্যাতনের মধ্যে কাটিয়েছেন।

ভিওডি বাংলা/আন-নূর রাশাদ/আরআর/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের