• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

মিরপুরে খাল খনন উদ্বোধন

পরিচ্ছন্ন নগর গড়ার অঙ্গীকার ডিএনসিসির

নিজস্ব প্রতিবেদক    ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

রাজধানীর মিরপুরে টোলারবাগ খাল খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো: শফিকুল ইসলাম খান।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে মিরপুর মাজার রোড থেকে গাবতলী মেইন রোড পর্যন্ত খালটির উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক কাজের অগ্রগতি, মান নিশ্চিতকরণ এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি বাসযোগ্য শহর গড়ে তোলাই ডিএনসিসির প্রধান লক্ষ্য। জনগণের করের অর্থ যথাযথভাবে ব্যয় নিশ্চিত করতে হবে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ কঠোরভাবে তদারকি করতে হবে, যাতে মানহীন কাজ করে বিল নেওয়ার সুযোগ না থাকে।

তিনি আরও জানান, ডিএনসিসি নগরবাসীর সকল নাগরিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এই কার্যক্রম কোনোভাবেই বাধাগ্রস্ত হতে দেওয়া হবে না। কাজের মান নিশ্চিত করতে তিনি নিজেই নিয়মিত প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং সন্তোষজনক অগ্রগতি দেখেই বিল অনুমোদন করেন বলেও উল্লেখ করেন।

মশার উপদ্রব নিয়ন্ত্রণে খাল পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরে প্রশাসক বলেন, বদ্ধ পানি ও ময়লা আবর্জনায় মশার প্রজনন ঘটে। এ জন্য খালে ময়লা না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতির কথাও তুলে ধরে তিনি জানান, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ঈদের দিন ছয় ঘণ্টার মধ্যে রাজধানী পরিষ্কার করা হবে এবং পরবর্তী ৭২ ঘণ্টা পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দীন। এসময় ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী