• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

ব্যর্থতা কখনো শেষ নয়, বরং নতুন পথের ইঙ্গিত: মেঘনা আলম

আন-নূর রাশাদ    ২০ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকায় নিজের নাম না থাকায় প্রতিক্রিয়া জানিয়েছেন মেঘনা আলম। তিনি বলেন, ব্যর্থতা কখনো শেষ নয়, বরং নতুন পথের ইঙ্গিত—এই বিশ্বাস থেকেই তিনি সামনে এগিয়ে যেতে চান।

দলে যোগদানের আগে কিছু দ্বন্দ্বের কথা শুনলেও বাস্তবে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে বলে জানান তিনি। দলের নেতাকর্মীদের আন্তরিকতা ও উষ্ণ অভ্যর্থনা তার সিদ্ধান্তকে আরও দৃঢ় করেছে।

তবে সংসদে সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিত্ব না থাকা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন মেঘনা। তার মতে, বর্তমান বিশ্বে সাংস্কৃতিক শক্তি ও গ্লোবাল ন্যারেটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সংসদকে আরও শক্তিশালী করতে পারত।

দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন। একইসঙ্গে জানান, তার রাজনৈতিক লক্ষ্য—মেয়র নির্বাচন—এখনও অটুট রয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময় হয়রানির অভিজ্ঞতার কথাও তুলে ধরে তিনি বলেন, সেই ঘটনা আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছিল, যা গণতন্ত্রের শক্তিকেই প্রমাণ করে।

ভবিষ্যতে নিজেকে আরও প্রস্তুত করে আধুনিক ও বৈশ্বিকভাবে সংযুক্ত বাংলাদেশ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মেঘনা আলম। পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন, জলবায়ু ইস্যু এবং নারীর ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করেন তিনি।

ভিওডি বাংলা/আরকেএইচ/এমএস  

 
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’