• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নর্থ আমেরিকায় আয়ের শীর্ষে ৫ ঢালিউড সিনেমা

বিনোদন ডেস্ক    ২১ এপ্রিল ২০২৬, ০২:১৬ এ.এম.
শরীফুল রাজ ও সাবিলা নূর অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’ শীর্ষে। ছবি: সংগৃহীত

বিদেশি বাজারে আবারও ইতিহাস গড়ল ঢালিউড সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তেই নর্থ আমেরিকার বক্স অফিসে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৬১ হাজার ডলার, যা এ বাজারে বাংলাদেশি সিনেমার মধ্যে সর্বোচ্চ আয় হিসেবে নতুন রেকর্ড।

নর্থ আমেরিকার বাজারে এই আয়ের মাধ্যমে শীর্ষ অবস্থানে উঠে এসেছে তানিম নূর পরিচালিত সিনেমাটি। একই সঙ্গে শীর্ষ আয়ের তালিকায় স্থান করে নেওয়ায় দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পরিচালক তানিম নূর।

এর আগে ২০২২ সালে ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমাকে ঘিরে বিদেশে ঢালিউডের বাজারে নতুন উচ্ছ্বাস তৈরি হয়েছিল। সেই সময় প্রবাসী দর্শকদের মধ্যে সিনেমাগুলোর টিকিটের ব্যাপক চাহিদা ছিল এবং অনেক ক্ষেত্রেই অগ্রিম বুকিং হয়ে যায়।

সেই তালিকায় দীর্ঘদিন শীর্ষে ছিল মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। পরিবেশক সূত্রে জানা যায়, সিনেমাটির নর্থ আমেরিকা থেকে আয় ছিল ৩ লাখ ৫৮ হাজার ডলার। এতদিন শীর্ষে থাকা এই সিনেমাটি এখন দ্বিতীয় স্থানে নেমে এসেছে। ‘হাওয়া’তে অভিনয় করেছেন শরীফুল রাজ, নাজিফা তুষিসহ অনেকে।

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’। দেশীয় বক্স অফিসের পাশাপাশি বিদেশেও জনপ্রিয়তা পাওয়া সিনেমাটি নর্থ আমেরিকা থেকে আয় করেছিল ১ লাখ ৮৯ হাজার ডলার। এতে জুটি হিসেবে অভিনয় করেন শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম।

চতুর্থ স্থানে আছে তানিম নূর পরিচালিত আরেক সিনেমা ‘উৎসব’। গত বছর মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটির আয় ১ লাখ ৭৭ হাজার ডলার বলে জানিয়েছে পরিবেশক সূত্র। এতে প্রধান চরিত্রে ছিলেন জাহিদ হাসান। এছাড়া অভিনয় করেছেন অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসানসহ অনেকে।

নর্থ আমেরিকার বাজার হিসেবে সাধারণত যুক্তরাষ্ট্র ও কানাডাকে ধরা হয়। এই বাজারে ঢালিউডের শীর্ষ পাঁচের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রায়হান রাফীর ‘তুফান’। শাকিব খান, মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা অভিনীত সিনেমাটি আয় করেছে ১ লাখ ৫০ হাজার ডলার।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’