• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজনৈতিক অঙ্গনে আলোচনা

মধ্যরাতে সরে যাওয়ার ঘোষণা দিলেন জাতীয় যুবশক্তির সদস্যসচিব

ভিওডি বাংলা ডেস্ক    ২১ এপ্রিল ২০২৬, ০৪:২০ এ.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তিতে আকস্মিক পরিবর্তন এসেছে। সংগঠনের সদস্যসচিব জাহেদুল ইসলাম পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন, যা ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা ও কৌতূহল।

সোমবার মধ্যরাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘জাতীয় যুবশক্তির সঙ্গে পথচলা এখানেই শেষ হলো। দেখা হবে রাজনীতির নতুন পরিচয়ে।’

এ ঘটনার পর এনসিপি ও যুবশক্তির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ তিনটি দল ও সংগঠন থেকে ৪৪ জন নেতা-কর্মী এনসিপিতে যোগ দেন। তাদের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের পরিচিত কয়েকজন মুখও রয়েছেন। নতুন যোগদানকারীদের দলে ‘অ্যাকোমোডেট’ করার প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পরিবর্তন এসেছে বলে দাবি করা হচ্ছে।

দলীয় সূত্র জানায়, গত বছরের মে মাসে জাতীয় যুবশক্তির যাত্রা শুরু হয় এবং প্রথম কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পান দন্ত চিকিৎসক জাহেদুল ইসলাম। প্রায় এক বছর বয়সী এই সংগঠনের একটি সাধারণ সভা হয় সোমবার রাতে। ওই সভার পরই জাহেদুল ফেসবুকে তার পদত্যাগের ঘোষণা দেন বলে জানান সংগঠনের একজন দায়িত্বশীল নেতা।

নাম প্রকাশ না করার শর্তে ওই নেতা বলেন, ‘মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে রোববার এনসিপিতে যোগ দেওয়া একজন নেতাকে যুবশক্তির সদস্যসচিব করতে চাইছেন দলের নীতিনির্ধারকেরা। পদ থেকে সরে গিয়ে অন্য কোনো দায়িত্ব নিতে জাহেদুলকে নানাভাবে চাপও দেওয়া হয়েছে।’

তবে পুরো ঘটনাকে তিনি ভিন্নভাবে দেখছেন। জাহেদুল ইসলাম বলেন, বিষয়টিকে তিনি ‘রেসপেক্টফুল ট্রানজিশন’ হিসেবে বিবেচনা করছেন। তার ভাষায়, জুলাই গণ-অভ্যুত্থানের পরিচিত মুখসহ নতুন অনেকেই দলে আসছেন এবং সে কারণে সাংগঠনিক পরিবর্তন ও পুনর্বিন্যাস প্রয়োজন হচ্ছে।

তিনি আরও জানান, এনসিপি বা এর কোনো সহযোগী সংগঠনে থাকবেন কি না—এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আসলে আই অ্যাম লুকিং ফর আ ব্রেক (আসলে আমি একটা বিরতি চাচ্ছি)।’

অন্যদিকে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম দাবি করেছেন, জাহেদুল ইসলাম যুবশক্তি ছেড়ে এনসিপির কেন্দ্রীয় কমিটিতে যোগ দেবেন। সেই কারণেই তিনি সংগঠন থেকে সরে দাঁড়ানোর কথা ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের