• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

ময়মনসিংহ প্রতিনিধি    ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৩ এ.এম.
ছবি: সংগৃহীত

দেশজুড়ে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) একযোগে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১ লাখ ৭ হাজার ৬৫১ জন শিক্ষার্থী।

এর মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন ৫৯ জন পরীক্ষার্থীকে অতিরিক্ত ৪৫ মিনিট সময় দেওয়া হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী তারা শ্রুতিলেখক সুবিধাও পাবেন। এসব শিক্ষার্থীর মধ্যে শেরপুর জেলারও কয়েকজন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ আখতারুজ্জামান ফরিদ। তিনি জানান, প্রতিটি বিষয়ের পরীক্ষার সময় নির্ধারিত তিন ঘণ্টা। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা প্রতি ঘণ্টায় অতিরিক্ত ১৫ মিনিট করে সময় পাবেন, যা মোট ৪৫ মিনিট। এছাড়া যেসব শিক্ষার্থী লিখতে অক্ষম, তাদের জন্য স্ক্রাইব বা শ্রুতিলেখকের ব্যবস্থা রাখা হয়েছে।

পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, “আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। ময়মনসিংহ বোর্ডের অধীনে সবগুলো পরীক্ষাকেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু, অবাধ ও নকলমুক্ত পরিবেশে আয়োজন করতে আমরা বদ্ধপরিকর। শিক্ষা মন্ত্রণালয় থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি। এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হইনি।”

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১৮৮টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে শেরপুর জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, জেলায় এবার মোট ১৯ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে সাধারণ শাখায় ১৫ হাজার ২৪৩ জন, দাখিলে ৩ হাজার ১৮ জন, কারিগরি শাখায় ১ হাজার ১১৮ জন এবং উন্মুক্ত থেকে ৬৪ জন শিক্ষার্থী রয়েছে। শেরপুর জেলায় মোট ২৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শেরপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান বলেন, “বোর্ড থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সে অনুযায়ী আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। আশা করছি, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু ও শেষ করা সম্ভব হবে।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী