• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

টেকনাফে পাহাড়ি এলাকা থেকে ৩ যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি    ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পি.এম.
টেকনাফের পাহাড়ি দুর্গম এলাকা থেকে উদ্ধার করা তিন যুবকের মরদেহ ঘটনাস্থলে পুলিশি কার্যক্রম: ছবি-ভিওডি বাংলা

তিন যুবকের রক্তাক্ত মরদেহ কক্সবাজারের টেকনাফে পাহাড়ি দুর্গম এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার একটি নির্জন পাহাড়ি স্থানে মরদেহগুলো পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন শ্রমিক পাহাড়ের পূর্ব পাশের এলাকায় কাজ করতে গিয়ে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা চিৎকার করলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন এবং বিষয়টি দ্রুত টেকনাফ মডেল থানায় জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ তিনটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল কার্যক্রম সম্পন্ন করে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—একই এলাকার রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮) এবং মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)।

নিহত রবির বাবা রুহুল আমিন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে তার ছেলের মরদেহ শনাক্ত করেন। তবে কীভাবে এবং কেন এই ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।”

তিনি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী