• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিতর্কিত কমিটি

নাটোরে বিএনপি নেতাদের বিক্ষোভ

   ৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০০ পি.এম.

নাটোর প্রতিনিধি

নাটোরে বিএনপি’র আহ্বায়ক কমিটিতে বিতর্কিতদের স্থান দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে দলটির একাংশের নেতাকর্মীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের আলাইপুর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। যাদের গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে অনেককে কেউ চিনতোই না। এছাড়া দলের প্রতি কোন ত্যাগ না থাকলেও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে অনেককে। বাদ পড়েছে ত্যাগী অনেক নেতাকর্মী। এই কমিটি দলে বিভেদ সৃষ্টি করবে বলেও আশঙ্কা তাদের।

বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সদস্য দেওয়ান শাহীনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল