• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজধানীসহ আশপাশে গ্যাস সংকট:

এফএসআরইউ বন্ধে সরবরাহে বড় ঘাটতি

নিজস্ব প্রতিবেদক    ২১ এপ্রিল ২০২৬, ০১:০৩ পি.এম.
গ্যাস ট্রান্সমিশন লাইনের প্রতীকী চিত্র: ছবি-ভিওডি বাংলা

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। পুনঃগ্যাসিফাইড তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (আরএলএনজি) সরবরাহকারী একটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) কারিগরি সমস্যার কারণে বন্ধ হয়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মিডিয়া ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে স্বাক্ষর করেন ব্যবস্থাপক মো. আল আমিন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি এফএসআরইউ বন্ধ থাকায় দৈনিক প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে। ফলে রাজধানীসহ তিতাস গ্যাসের আওতাধীন বিস্তৃত এলাকায় স্বল্পচাপ বিরাজ করছে।

বিশেষ করে গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এবং ঢাকার দক্ষিণাংশসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ায় বাসাবাড়ি ও শিল্পখাতে ভোগান্তি তৈরি হয়েছে। রান্নাবান্না থেকে শুরু করে উৎপাদন কার্যক্রমেও প্রভাব পড়ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের সাময়িক অসুবিধা মেনে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী