• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক    ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পি.এম.
ছবি : সংগৃহীত

রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডা. আহমদ হোসেনকে (৫০) ছুরিকাঘাতে জখম করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র‍্যাব জানায়, রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালককে সন্ত্রাসী হামলায় কুপিয়ে জখম করার চাঞ্চল্যকর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ‎ এ বিষয়ে বিস্তারিত পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

‎এর আগে গতকাল সোমবার বিকেলে অফিস শেষে হাসপাতাল থেকে বাসায় যাওয়ার পথে রাজধানীর বনানী এলাকায় ডা. আহমদ হোসেনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান জানান, বিকেলে হাসপাতাল থেকে মহাখালীর ওয়াসা রোডের বাসায় ফিরছিলেন ডা. আহমেদ হোসেন। পরে বনানী এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরোনো ক্যাম্পাসের পেছনের একটি গলিতে ২-৩ জন অপরিচিত ব্যক্তি তার ওপর হামলা চালায়।

এ সময় হামলাকারীরা তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

‎তিনি আরও বলেন, ডা. আহমদ হোসেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের টেন্ডার সংক্রান্ত বিষয়ে দায়িত্বে রয়েছেন। ধারণা করা হচ্ছে, এই বিষয়ে তাকে ভয় দেখাতে এই হামলা হয়েছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী