• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চারিত্রিক মাধুর্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করতে হবে-ফারুক

   ৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৫ পি.এম.
"বৈষম্যহীন সমাজ গঠন" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক 

সুশিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের কল্যাণে নিজেকে তৈরি করতে হবে, কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে হবে। তথ্য প্রযুক্তি আর জ্ঞান-বিজ্ঞানে নিজেদের শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) পল্টন জামান টাওয়ার নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ ছাত্রমিশন "বৈষম্যহীন সমাজ গঠন" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোঃ ফারুক রহমান বলেছেন চারিত্রিক মাধুর্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের মাঝে কাজ করতে হবে।

বৈষম্যহীন সমাজ গঠন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সলিমুল্লাহ একাডেমির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মোঃ শরিফুল ইসলাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ ছাত্রমিশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম রাব্বী খান, কেন্দ্রীয় সদস্য মোঃ ইমন।

কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি মোঃ রেজাউল ইসলাম। তিনি বলেন আদর্শিক মানুষ গড়ার আহ্বান সকল শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেব। 

ভিওডি বাংলা/এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল