• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

চট্টগ্রামের ঘটনা নিয়ে যা বললেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির

নিজস্ব প্রতিবেদক    ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পি.এম.
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ঘটনা নিয়ে এবার ফেসবুকে পোস্ট করলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।  মঙ্গলবার রাতে চট্টগ্রামের ঘটনা নিয়ে তিনি এই পোস্ট করেন। পাঠকদের জন্য তার সেই ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো: চট্টগ্রাম সিটি কলেজে সংঘটিত সংঘর্ষের ঘটনায় শুরু থেকেই একটি সুসংগঠিত অপপ্রচার চালানো হচ্ছে। 

বাস্তব চিত্র হলো– শিবির-সমর্থিত একটি পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদলের ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতেও স্পষ্ট দেখা গেছে, চট্টগ্রাম কলেজের শিবির ক্যাডার তামিম ধারালো অস্ত্র হাতে হামলার নেতৃত্ব দিচ্ছে। অথচ এখন তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুরো ঘটনার দায় ছাত্রদলের ওপর চাপিয়ে একটি মিথ্যা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে, যা অত্যন্ত বিভ্রান্তিকর ও নিন্দনীয়।

শিবিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছদ্মবেশে প্রভাব বিস্তার ও গুপ্ত তৎপরতার অভিযোগ দীর্ঘদিনের। প্রকাশ্যে এক রূপ আর অন্তরালে ভিন্ন কৌশল – এটি তাদের পুরোনো চরিত্র। এখন প্রশ্ন হলো, সত্য তুলে ধরে তাদের ‘গুপ্ত’ সংগঠন হিসেবে অভিহিত করলে তাদের এত অস্বস্তি কেন? বাস্তবতা যতই আড়াল করার চেষ্টা হোক, তা সাধারণ শিক্ষার্থীদের কাছে আজ দিবালোকের মতো স্পষ্ট।এখন থেকে প্রতিটি ক্যাম্পাসে শিবিরকে একবার নয়, বরং হাজারবার গুপ্ত পরিচয়েই পরিচিত করানো হবে।

শিবিরের এই নৃশংস হামলায় সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রদলের বহু নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আশ্বস্ত করছি, জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করবে।ঘৃণা, সংঘাত ও অশান্তি সৃষ্টিকারী এই গুপ্ত রাজনীতির হোতারা অচিরেই সচেতন শিক্ষার্থীদের রোষানলে বিলীন হবে। সংগ্রাম ও সৌন্দর্যের মেলবন্ধনে ছাত্রদল ফিরিয়ে আনবে শান্তি, শৃঙ্খলা ও বিশ্বাসের নতুন বাংলাদেশ।  ইনশাআল্লাহ।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
বাবাকে মুক্তিযোদ্ধা দাবি, বক্তব্য প্রত্যাহারে জামায়াত এমপির আবেদন
বাবাকে মুক্তিযোদ্ধা দাবি, বক্তব্য প্রত্যাহারে জামায়াত এমপির আবেদন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা