• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শিবিরের রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নাছিরের

নিজস্ব প্রতিবেদক    ২২ এপ্রিল ২০২৬, ১২:৪০ এ.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে ছাত্রশিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত সমাবেশে তিনি বলেন, যেসব এলাকায় শিবির শক্তিশালী, সেখানে তারা পরিকল্পিতভাবে ছাত্রদলের ওপর হামলা চালাচ্ছে। “ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা ঘটানোর সাহস তারা পেত না,” বলেও মন্তব্য করেন তিনি।

নাছির অভিযোগ করেন, ৫ আগস্টের পর চট্টগ্রামে একাধিকবার ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে শিবির। “তারা মুনাফেকি ও সন্ত্রাসের রাজনীতি করে, যার প্রমাণ আমরা সাম্প্রতিক ঘটনাগুলোতে দেখেছি,” বলেন তিনি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কোনো ক্যাম্পাসে এ ধরনের হামলার চেষ্টা করা হলে ছাত্রদলের নেতাকর্মীরা তা প্রতিরোধ করবে। “সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে,” যোগ করেন তিনি।

এ সময় তিনি শিবিরের অতীত রাজনৈতিক ভূমিকা নিয়েও সমালোচনা করেন এবং সাম্প্রতিক কিছু রাজনৈতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে জামায়াত নেতাদের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন।

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

ভিওডি বাংলা/সবুজ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের