• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নতুন কাঠামোতে হকার্স নিয়ন্ত্রণের উদ্যোগ ডিএসসিসির

নিজস্ব প্রতিবেদক    ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পি.এম.
ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

রাজধানীতে হকার্স ব্যবস্থাপনাকে আরও শৃঙ্খলাবদ্ধ করতে নতুন একটি সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ লক্ষ্যে প্রস্তাবিত ব্যবস্থার ওপর আয়োজিত এক উপস্থাপনা সভায় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম।

বুধবার (২২ এপ্রিল) বিকালে রাজধানীর নগর ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ফুটপাত ও সড়কে হকারদের কার্যক্রম নিয়ন্ত্রণ, নির্ধারিত স্থানে স্থানান্তর এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে নগরজীবনে শৃঙ্খলা ফেরানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা একটি সমন্বিত কাঠামোর প্রস্তাব উপস্থাপন করেন, যা বাস্তবায়িত হলে নাগরিক ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

মতবিনিময়ে প্রশাসক মোঃ আবদুস সালাম বলেন, হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে পরিকল্পিত ও বাস্তবসম্মত ব্যবস্থাপনা গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে নগরের স্বাভাবিক চলাচল নিশ্চিত করাও জরুরি। এ জন্য সংশ্লিষ্ট সবার সমন্বয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, প্রস্তাবিত সিস্টেম বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

ভিওডি বাংলা/খতিব/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী