• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক    ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৮ এ.এম.
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় ‘জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ’ শীর্ষক এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বুধবার (২২ এপ্রিল) দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই বিপ্লবের শহিদদের স্মৃতিচারণ ও আহত যোদ্ধাদের সম্মানার্থে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

এছাড়া জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শীর্ষ নেতারাও এই সমাবেশে অংশ নেবেন।

রাজনৈতিক সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের যে আন্দোলন চলছে, এই সমাবেশ তারই একটি ধারাবাহিক অংশ। 

এর আগে গত কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে নিজেদের শক্তির জানান দিয়েছে এই নির্বাচনি ঐক্য।

শনিবারের এই সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে দলটি। সোহরাওয়ার্দী উদ্যানের এই জনসভাকে সফল করতে ঢাকা মহানগরীসহ আশপাশের জেলাগুলোতেও চলছে ব্যাপক প্রচারণা। 

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের