• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজধানীতে চাঁদাবাজি

ব্যবসায়ীকে গুলির ঘটনায় প্রধান শুটার তারিফ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক    ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩১ এ.এম.
ছবি : সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে চাঁদা না পেয়ে এক আবাসন ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলির ঘটনায় প্রধান আসামি শুটার মো. তারিফ হোসেনকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২২ এপ্রিল) র‍্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলায় অভিযান চালিয়ে তারিফকে গ্রেফতার করা হয়।  তিনি কুষ্টিয়ার থানাপাড়ার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, খিলগাঁওয়ের ব্যবসায়ী সাদিকুর রহমান আকন্দের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন তারিফ। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। কিন্তু ভুক্তভোগী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার পরিকল্পনা করা হয়।

গত ৩ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে খিলগাঁওয়ের নূরবাগ পানির পাম্পের সামনে দিয়ে সাদিকুর হেঁটে যাওয়ার সময় তারিফ মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়েন। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ভুক্তভোগী প্রাণে বেঁচে যান। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় খিলগাঁও থানায় ৪ এপ্রিল মামলা করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হলে র‍্যাব বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, তারিফের বিরুদ্ধে রামপুরা থানায় একটি অস্ত্র মামলা এবং খিলগাঁও থানায় একটি অস্ত্র মামলাসহ আরও দুটি মাদক মামলা রয়েছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী