• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ইজিবাইক ছিনতাইয়ে হত্যাকাণ্ড, মূল অভিযুক্ত গ্রেপ্তার

   ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৫ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় ইজিবাইক চালক আব্দুর রহিম ভূঁইয়া (৪৮) অপহরণ ও হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

গ্রেপ্তারকৃতের নাম মো. হুমায়ুন রাড়ি (২৮)। বুধবার রাত প্রায় ৮টা ৫০ মিনিটে রাজধানীর কাফরুল থানার উড়োজাহাজ চত্বর সংলগ্ন একটি ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বরিশালের গৌরনদী এলাকার দক্ষিণ মাগুরা গ্রামের বাসিন্দা।

র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ ডিসেম্বর রাতে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি পূবাইল এলাকা থেকে আব্দুর রহিমকে অপহরণ করে। পরে তাকে গাজীপুরের বাসন থানার ভোগড়া বাইপাস এলাকায় নিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে ফেলে রেখে ইজিবাইকটি ছিনতাই করে নেয়।

পরবর্তীতে খবর পেয়ে তার বড় ভাই ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর ২১ ডিসেম্বর সকালে তার মৃত্যু হয়। চিকিৎসকদের ধারণা, অতিরিক্ত চেতনানাশক প্রয়োগের কারণেই তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে পূবাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে র‍্যাব তদন্ত শুরু করে এবং সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় হুমায়ুন রাড়িকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

ভিওডি বাংলা/আরকেএইচ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী